সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ বাজার বহুমূখী ক্ষুদ্র সমবায় সমিতির আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ বাজার বহুমূখী ক্ষুদ্র সমবায় সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ বাজার বহুমূখী ক্ষুদ্র সমবায় সমিতির কার্য্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা মোঃ আব্দুস শহীদ সাহিদ মিয়া, হাজী ছালেক মিয়া, মোঃ মাসুক মিয়া, চৌধুরী ফয়ছল শোয়েব, সঞ্জিত রায়, অনিল শেট, অঞ্জন রায়, কনর মিয়া, মোজাম্মিল হক, ইসলাম উদ্দিন, ভজন রায়, জুলু মিয়া, শহীদ মিয়া, বাদল দেব, আতাউর রহমান, রুশন আলী ও কুরুশ মিয়া প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনার পর মোঃ আব্দুস শহীদ সাহিদ মিয়াকে আহ্বায়ক, মোঃ মোজ্জামেল হক, মোঃ কনর মিয়া ও হাজী মোঃ ছালেক মিয়াকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ঠ নবীগঞ্জ বাজার বহুমূখী ক্ষুদ্র সমবায় সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে নবীগঞ্জ বাজার বহুমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চৌধুরী ফয়ছল শোয়েবকে প্রধান নির্বাচন কমিশনার, সঞ্জিত রায় ও অনিল শেটকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com