বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে গুণীজনের সম্মানে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
  • ৬৭৪ বা পড়া হয়েছে

চুনারঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে গিয়াস উদ্দিন লন্ডনীর বাড়ীতে জেলার ৬২ জন গুণীজনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও নাজমুল আলম পারভেজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুর রহমান আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উবাহাট ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, আইয়ূব আলী মাস্টার, এডভোকেট সরকার মোঃ শহিদ, মোঃ সিরাজুল ইসলাম, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা মানবাধিকার কাউন্সিলর সহ-সভাপতি সাংবাদিক হাছান আলী, সাবেক চেয়ারম্যান মোদাব্বির হোসেন, রাজিউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল, নিজামপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, বিআরডিবির চেয়ারম্যান নুরুল ইসলাম ফটিক, ডিসিপি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, সাবেক চেয়ারম্যান হোসাইন আলী রাজন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাউসার-উল গনি, ছুরুক আলী মীর, বিশিষ্ট মুরুব্বী সিদ্দিক মিয়া, বিশিষ্ট মুরুব্বী আব্দুল হামিদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, ইঞ্জিনিয়ার মনসুর রশিদ কাজল, এম এ কাইয়ুম, আলহাজ্ব আব্দুল হেকিম, আব্দুল মালেক জাপানী, আলহাজ্ব আম্বর আলী সরদার, সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল, এডভোকেট কুতুব উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুক, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল খালেক। বক্তব্য রাখেন মানবজমিন এর স্টাফ রিপোর্টার এডভোকেট আমির হোসেন, মুক্তিযোদ্ধা অজিজুর রহমান বুলু, মহিলা মেম্বার শামছুন্নাহার, আদিল হোসেন জজ মিয়া, ইউপি সদস্য কেরামত আলী, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, এস রহমান, মোঃ আরব আলী, মোঃ সাইদুর রহমান। বক্তাগন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর গিয়াস উদ্দিন এর নিকট দরিদ্র কল্যাণ ট্রাষ্ট গঠনের দাবী জানান। যাতে উপজেলা দরিদ্র জনগোষ্টীর পরিবার উপকৃত হয়। এতে কোরআন তেলোয়াত করেন আলহাজ্ব মোঃ এখলাছ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে আরও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com