বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৮ নভেম্বর, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও আর্দশিক রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামীলীগ এর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দেশের জনগন আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসিয়েছে।
গতকাল বিকাল ৩ টার দিকে সদর উপজেলার আনন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠান শেষে গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মর্তুজ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডঃ আবুল কালাম এর পরিচালনায় এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নবীগঞ্জ উপজেলা চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শেখ সেবুল আহমেদ, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি জাহির মিয়া, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ রনি। অন্যান্যোর মাঝে বক্তব্য রাখেন আব্দুল মালেক ইদু, জালাল উদ্দিন, খালেক মেম্বার, আহাম্মদ মিয়া, হোসাইন মো. আক্তার, সেলিম মিয়া, বিশিষ্ঠ মুরব্বী কাজল সরদার, আনজব আলী, নুর মিয়া সরদার, জালাল সরদার, আলতা মিয়া সরদার, সিরাজ মিয়া চৌধুরী। যোগদানকৃতদের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান মেম্বার সোনাই মিয়া, সাবেক মেম্বার আফিল উদ্দিন, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ কাজল মিয়া প্রমূখ।
জনসভা শেষে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com