বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মরহুম রফি চৌধুরীর ভাই মাহি চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি মরহুম খলিলুর রহমান চৌধুরী রফি’র ছোট ভাই মাহিদুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ……… রাজিউন)। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা ও অসখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার ডেট্রয়েট শহরে অবস্থিত মসজিদ-এ-নুর এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে আত্মীয় স্বজন সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে স্থানীয় ডিয়াবন মুসলিম কবর স্থানে দাফন করা হয়।
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর বড় বাড়ির মাহি চৌধুরী দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে আমেরিকার মিশিগানে ডেট্রয়েট শহরে বসবাস করছেন। মাহি চৌধুরী বাংলাদেশে থাকাকালীন জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
মরহুম মাহি চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া পার্থনা করেছেন তার ভাতিজা মিজানুর রহমান চৌধুরী শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com