শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৬০৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দু’দলের সংঘর্ষে অন্ততঃ অর্ধশত লোক আহত হয়েছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গতকাল সকালে দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের হাজী আলকাছ মিয়ার (৭৫) সঙ্গে জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের মজনু মিয়ার (৪৮) দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে দু’পক্ষের লোকজন গতকাল ভোর ৫টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ টেটা, ফিকল, লাঠিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন জানান-পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে ফজর (৩৩), রাজন (৩০), ইসহাক (৩৮), অসীম (৩৫), খোদেজা (৩০), সিদ্দিক (৭০), নজরুল (৩০), হারিছ (৩০), রাজধর (৪৫), রশিদ (৪৫), হাসমত (৩০), আল আমিন (২৫), শাহিন (২৪), ফিরোজ (৩০), কামাল (২৮), ফজলু (৩৫), মজনু (৪৫), সুমন (৫০), মুখলেছ (২৫), আলকাছ (২২) ও মানিককে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com