শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

শায়েস্তাগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং ও ব্যবসায়িক কার্যক্রমজরিমানা
(প্রথম পৃষ্ঠার পর) পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শহরের ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। যানজট নিরসন ও শৃংখলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com