মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। গত বুধবার (২ সেপ্টেম্বর) বেলা তিনটার সময় মাধবপুর বাজারের তাজ মহল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তাজ মহল আবাসিক হোটেলের ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার পর এক ফ্ল্যাশ রিপোর্টে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই প্রদীপ সরকার। এসআই প্রদীপ সরকার জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে বুধবার বেলা পৌনে তিনটার দিকে তাজ মহলকারাগারে প্রেরণ
(প্রথম পৃষ্ঠার পর) আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। হোটেলটিতে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মাধবপুর থানার সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মো. রুবেল (২৫), বিজয়নগর থানার মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকা থানার আঃ রশিদ (৩১)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।