শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বাহুবল হাসপাতালের সভায় এমপি কেয়া চৌধুরী- রোগীদের সেবার বেলায় কোন প্রকারের দুর্নীতি সহ্য হবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৬৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরী বলেছেন, বাহুবল উপজেলা হাসপাতালে কোন রকম অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ হাসপাতালে আগত রোগীদের নিয়মিত স্বাস্থ্য সেবা দিতে হবে। এতে কোন অবহেলা করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন এ হাসপাতালের উন্নয়নে ১৬ আগস্ট ২০১৪ তারিখে স্বাস্থ্য মন্ত্রী আমাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্র্বাচিত করেন। এর পর ২৯ অক্টোবর প্রথম ব্যবস্থাপনা কমিটির সভার আহ্বান করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী কমিটির সকল সদস্যের উপস্থিতে বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়। বাহুবল উপজেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন ডাঃ এম সোলেয়মান খান।
সভায় প্রধান অতিথি কেয়া চৌধুরী এমপি বলেন, সকল সদস্যর উপস্থিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা সিদ্ধান্ত হয় সেগুলো হল প্রতিমাসের শেষ সপ্তাহ শনিবার সকাল ১১টায় ব্যবস্থাপনা কমিটির সভা অনুুষ্ঠিত হবে। হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি উপ-কমিটি করে দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্র্বাহী অফিসার মোঃ নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাকন শাহরিয়ার চৌধুুরী পিপলু, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, সাংবাদিক নুরুল ইসলাম মনি, মুুক্তিযোদ্ধা আবুল হাশিম, মহিলা মেম্বার রাহেলা বেগমসহ কমিটির সকল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাহুবল উপজেলার সোয়া দুই লক্ষাধিক লোকের স্বাস্থ্য সেবার জন্য এ হাসপাতালটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com