শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাট সীমান্তে ৩ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪
  • ৬৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রেমা সীমান্তের ভারতের অভ্যন্তরে বাছাইবাড়ি এলাকায় ৩ বাংলাদেশীকে আবারো কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহতরা হলো, আজগর আলীর পুত্র করম আলী (৪০) , ছমির হোসেনের পুত্র সুজন (২২) ও চুনু মিয়ার পুত্র আকল মিয়া (১৯)। তাদের বাড়ী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে। সীমান্ত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাল্লা সীমান্তের রেমা বিজিবি ফাঁড়ির অদুরে ৩ ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি রেমা বিজিবি ক্যাম্পে খবর দেয়। এ সময় এলাকার লোকজন মৃতদেহ সনাক্ত করেন। ধারণা করা হচ্ছে টিপুরা রাজ্যের দুর্গানগর গ্রামের বাসিন্দারা ওই ৩ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে। মৃতদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক সুত্র জানায় নিহত ৩ ব্যক্তি গরু ব্যবসার সাথে জড়িত ছিল। এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বাল্লা বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে, বিজিবি ৪৬ ব্যাটালিয়ন কমান্ডার লে: কর্নেল নাছির উদ্দিন জানান, স্থানীয় চেয়ারম্যান তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলটি ভারতের প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে গ্রাম এলাকায় বলে তিনি জানান। তারা বিষয়টি শুনেছেন বলে জানান। বিগত ৫ মাস পূর্বে বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় অপর ৩ বাংলাদেশীকে একইভাবে হত্যা করেছিল ভারতীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com