স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে আব্দুল আজিজ (৩০) নামের এক কাঠমিস্ত্রি বিষপানে মারা গেছেন। গতকাল শুক্রবার বিকালে পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র।
পরিবারের লোকজন জানায়, আজিজ ৫ মাস আগে বিয়ে করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি। সদর পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ওসি জাহিদুল হক জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।