স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শামীম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গত ১৯ জুলাই বেলা প্রায় ১১টার দিকে বাড়ির পানি চলাচল ও সীমানা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শামীম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় আহত পরে অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।