স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও নিয়ন্ত্রণ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামবাসীর উদ্যোগে এবং নবীগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় পূর্ব তিমিরপুর স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চার বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. সেলিম তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এবং দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরব্বি নাসির আহমদ চৌধুরী, অ্যাডভোকেট অলক কুমার রায়, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি এহসান হাদী রুম্মান, হাফিজুর রহমান কালন, আজিজুর রহমান, রেজাউল করিম, আব্দুল মালিক, নকুল মিয়া তালুকদার, ফিরোজ মিয়া এবং যুবসমাজের পক্ষে পারভেজ আহমেদ ফারহানসহ অনেকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী মাসুক মিয়া, সাধারণ সম্পাদক কামাল মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ দিলাল মিয়া, তোয়াবু মিয়া, বিএনপি নেতা আব্দুল্লাহ তালুকদার, আব্দুল কাদির, আব্দুল হক, আব্দুল জলিল, গোলজার মিয়া, কনর মিয়া, প্রদীপ সেন, কামাল আহমেদ, মন্টু মিয়া, মতব্বির মিয়া, চান মিয়া, পিকলু সূত্রধর, বাপ্পি মালাকার, সোহাগ মিয়া, মামদ মিয়া, রুবেল তালুকদার, জাকির মিয়া, ইমন তালুকদার, বিপ্লব দাস, ফাহিম চৌধুরী, নীরব আচার্য, জিয়া আহমেদ, নিখিল সরকার, নাঈম তালুকদার, আল-জামিন মিয়া, আরিফ তালুকদার, রতন মিয়া, ফাহিম তালুকদার, বিজয় মিয়া, মোহন তালুকদার, তানভীর তালুকদার, কবির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং যুবসমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও মাদক ব্যবসা, সেবন বা সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখার জন্য সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক ব্যবসায়ী বা মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি যুবসমাজের এমন সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
অন্যান্য বক্তারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুবসমাজের ইতিবাচক অংশগ্রহণই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে নিরলস পরিশ্রম ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, করছু তালুকদার, ফারছু তালুকদার, সিহান তালুকদার, রাসেল মিয়াসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় পুরো আয়োজন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।