স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি সেলিম মিয়া (৪০) কে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার সকালে সদর থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ বহুলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ওসি জানান, অভিযান অব্যাহত থাকবে। সে ওই গ্রামের মশ^ব উল্লার পুত্র। তা বিরুদ্ধে মাদকের মামলায় ২ বছরের সাজা, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ আছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।