বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ফারিয়া’র দ্বি-বার্ষিক নির্বাচন ॥ সভাপতি মোশাহিদ, সেক্রেটারী সাইফুল ও রুহুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল রবিবার (৫ জুলাই) জাকজমকপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত নবীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়। ১১২ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি পদে ৭ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেন। তবে কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় বিনাপ্রতিন্দ্বন্দ্বিতা এম আর রনি রায়কে নির্বাচিত হন। বাকী ৩ পদে ২ জন করে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে সভাপতি পদে মোশাহিদ ভূইয়া ৬৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ মশিউর রহমান চৌধুরী (৩৯ ভোট)। সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শাফিউর রহমান পেয়েছেন ২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রুহুল আলম রাজন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নাজমুল মহি আলম পেয়েছেন ২০ ভোট। সভাপতি ও সাংগঠনিক পদে ২টি ভোট বাতিল হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ম্যানাজার সংগঠনের আরিফুজ্জামান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ। সার্বিক সহযোগিতা করেন আহমদ রাজ। প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বড় সাকুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন ভুবিরবাক স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মজিদ। সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতিতে প্রেসক্লাব ভবন উৎসবে পরিণত হয়। নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, মিশুক সমিতির সভাপতি আহমদ ঠাকুর রানা, সাংবাদিক সাগর আহমেদ, আলাল মিয়াসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নব নির্বাচিত সভাপতি মোশাহিদ ভুইয়া বলেন, আজকের নির্বাচনের মাধ্যমে ফারিয়া’র দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com