মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে নানা কর্মসূচির মাধ্যমে ৩টি রোটারী ক্লাবের বর্ষবরণ উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২০২৬-২৭ রোটা-বর্ষ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের টাউন হল থেকে রোটারী কাব অব হবিগঞ্জ, রোটারী কাব অব হবিগঞ্জ সেন্টাল ও রোটারী কাব অব হবিগঞ্জ খোয়াই যৌথভাবে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে প্রতিটি কাব নিজ নিজ ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেন।
এর আগে টাউন হল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারী ডি-৬৫ প্রতিনিধি রোটারীয়ান পিপি আজিজুর রহমান মান্নার সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট কোর্ডিনেটর রোটারিয়ান আইপিপি মোঃ হাবিবুর রহমান মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিপি বাদল কুমার রায়, পিপি তবারক আলী লস্কর, সিপি ডা: এস এস আল আমিন সুমন (পিএইচএফ)। সভায় নতুন বর্ষের তিন কাবের নতুন প্রেসিডেন্টগন আগামী এক বছর রোটারী কার্যক্রমকে আরও বেগবান করবেন বলে আশাব্যক্ত করেন। রোটারী কাব অব হবিগঞ্জের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহীন হবিগঞ্জের তিনটি রোটারী কাবকে সাথে নিয়ে সমাজের কল্যাণ মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। রোটারী কাব অব হবিগঞ্জ সেন্ট্রালের নতুন প্রেসিডেন্ট মো: নূর উদ্দিন জাহাঙ্গীর নতুনদের এগিয়ে আসার আহবান জানান। রোটারী কাব অব হবিগঞ্জ খোয়াইয়ের নতুন প্রেসিডেন্ট এ্যাডভোকেট জন্টু চন্দ্র দেব রোটারীর নতুন বছরে সমাজের জন্য নতুন কিছু করার কথা উল্লেখ করেন। রোটারী কাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা: এস এস আল-আমিন সুমন (পিএইচ এফ) তার বক্তব্যে রোটারীর নতুন বছরকে স্বাগত জানান এবং রোটারী কার্যক্রম বেগবান করার আহাবান করেন। অনুষ্ঠানে রোটারী কাব অব হবিগঞ্জ এর সেক্রেটারী শুভজিৎ শাওন, রোটারী কাব অব হবিগঞ্জ সেন্টালের সেক্রেটারী দেওয়ান মিয়া, রোটারী কাব অব খোয়াই এর সেক্রেটারী অ্যাডভোকেট কুতুব উদ্দিন শামীম সহ তিনটি কাবের রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রোটার‌্যাক্ট কাব অব হবিগঞ্জ, ইন্টার‌্যাক্ট কাব অব হবিগঞ্জ ও ইন্টার‌্যাক্ট কাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট, সেক্রেটারী সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com