সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আমু চা-বাগানের দুঃসাহসিক চুরি ॥ ২টি মোবাইল সেট উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ডানকান ব্রাদার্স আমু চা-বাগানের টিলা বাবু শামীম মিয়ার বাসায় দঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, টিলা বাবু শামীমের বাসায় তার শ্বাশুড়ী লিপি আক্তার (৫০) বেড়াতে আসেন। এ সময় শামীম ও তার স্ত্রী নাজমা আক্তার বেবি দুটি ছেলে মেয়ে রেখে গ্রামের বাড়িতে যান। বাসা খালি থাকা সুযোগে ওই রাতে ঘনশ্যামপুর গ্রামের ইদু মিয়ার ছেলে কুখ্যাত চোর তাহির শামিম এর ঘরে কৌশলে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এ সময় দরজার খোলার শব্দ শুনে লিপি আক্তার ঘুম থেকে জেগে উঠেন এবং পার্শ্ববর্তী বাসায় ফোন করতে চাইলে লিপি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ২টি মোবাইল সেট নিয়ে যায়। স্থানীয়রা আহত লিপি আক্তারকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি চুনারুঘাট থানার এসআই খবির হোসেন ঘটনাস্থলে পাঠান। পরে সন্দেহভাজন চোর ঘনশ্যামপুর গ্রামের ইদু মিয়ার ছেলে তাহিরকে গ্রেফতার করার জন্য অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাহির পালিয়ে যায়। এ সময় তার ঘর থেকে শামীম এর চুরি হওয়া ২টি মোবাইল সেট ও ১টি দা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত কয়েক মাস আগে কুখ্যাত তাহির চোরকে আহমদাবাদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু গরু চুরির অপরাধে চুনারুঘাট থানা সোর্পদ করেন। পরে তিন মাস জেল কেটে এসে আবার তার চুরি প্রবণতা বৃদ্ধি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com