বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌরসভার ওয়ানষ্টপ কার্যক্রম পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৮৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ওয়ানষ্টপ কার্যক্রম পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) মোঃ মঈন উদ্দিন। তিনি গতকাল ডিজিটাল সেন্টার সমুহ পরিদর্শনকল্পে হবিগঞ্জ সফরকালে বেলা সাড়ে ১১ টায় হবিগঞ্জ পৌরসভায় পৌছেন। পৌরভবনে পৌছুলে মেয়রসহ পরিষদের নেতৃবৃন্দরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি হবিগঞ্জ পৌরসভার ওয়ান ষ্টপ সার্ভিসের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। জন্ম-মৃত্যু নিবন্ধন, সনদ প্রদান, কর আদায়সহ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন। এসময় তিনি সেবা নিতে আসা নাগরিকদের সাথেও কথা বলেন। অতিরিক্ত সচিব মোঃ মঈন উদ্দিন হবিগঞ্জ পৌরসভার নিয়মিত নাগরিক সেবা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ব্যতিক্রমী কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন। এর মধ্যে ওয়ান স্টপ সার্ভিস ও স্কাইপি’র মাধ্যমে নাগরিকদের সাথে কনভারসেশন কার্যক্রমেরও প্রশংসা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দিলীপ কুমার বনিক, এনডিসি মেহদি হাসান, পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নুর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, ইউপিপিআরপি’র টাউন ম্যানেজার মোঃ শফি উল্লাহসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com