বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মুসলিম সুইটমিটে পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের মুসলিম সুইটমিটে পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পণ্য ফেরত দিতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্রেতার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি প্রথমে বিক্রিত পণ্য নিজেদের নয় বলেও দাবি করা হয়। স্থানীয়দের দাবি, মুসলিম সুইটমিটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ ধরনের অসংখ্য অভিযোগ রয়েছে। অতীতে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানাও করা হলেও অভিযোগ থামছে না। এ ঘটনায় ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এক ক্রেতা মুসলিম সুইটমিট থেকে কয়েকটি পাঠিশাপটা ক্রয় করেন। পরে তিনি খাবারগুলো পচা ও বাসি দেখতে পান। বিষয়টি জানাতে তিনি পুনরায় দোকানে গেলে সেখানে দায়িত্বরত ম্যানেজার অভিযোগ অস্বীকার করে পণ্যটি তাদের দোকানের নয় বলে দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ম্যানেজার নিজেই পণ্যটি খেয়ে সেটি ভালো প্রমাণ করার চেষ্টা করেন। তবে উপস্থিত কয়েকজন ব্যক্তি খাবারটি পরীক্ষা করে সেটিকে পচা ও বাসি বলে মন্তব্য করেন। পরে দোকানের এক কর্মচারী পণ্যটি তাদের প্রতিষ্ঠান থেকেই বিক্রি করা হয়েছে বলে স্বীকার করেন এবং ভুলবশত বাসি পণ্য বিক্রি হয়ে গেছে বলে জানান। স্থানীয়দের অভিযোগ, মুসলিম সুইটমিটের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। অতীতেও মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রতিষ্ঠানটিকে একাধিকবার জরিমানা করা হয়েছে। কিন্তু এরপরও পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ অব্যাহত রয়েছে বলে দাবি তাদের। মুসলিম সুইটমিট থেকে পণ্য কিনেছেন এমন কয়েকজন গ্রাহকও একই ধরনের অভিযোগ করেছেন।
এক গ্রাহক জানান, তিনি দোকানটি থেকে পণ্য কিনে প্রতারিত হয়েছেন এবং পরে টাকা ফেরত নিতে বাধ্য হয়েছেন।
আরেকজন বলেন, কিছুদিন আগে তিনি দোকানটি থেকে ব্রেড কিনে বাড়িতে নিয়ে গিয়ে দেখেন, তাতে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ নেই এবং তা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। অন্য এক গ্রাহকের দাবি, দোকানটিতে বিক্রিত বিভিন্ন কোমল পানীয়ের বোতলের গায়ে থাকা মূল্য ও মেয়াদ সংক্রান্ত তথ্য মুছে ফেলার ঘটনাও তিনি দেখেছেন। আরও একজন জানান, মাত্র দুই দিন আগেও তার সঙ্গে একই ধরনের পচা-বাসি পণ্য বিক্রির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, একাধিকবার জরিমানা করেও যদি কোনো প্রতিষ্ঠানের অনিয়ম বন্ধ না হয়, তাহলে শুধু অর্থদণ্ড নয়, আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জনস্বাস্থ্য সুরক্ষায় মুসলিম সুইটমিটের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com