স্টাফ রিপোর্টার ॥ যে কোনো পরিস্থিতি মোকাবেলাসহ সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। গতকাল সোমবার বিকাল ৪টায় সদর থানার প্রধান ফটকের সামনে পুলিশ সুপার তারেক মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামসহ সহকারি পুলিশ সুপারগণ, সদর থানার ওসি মোঃ জাহিদুল হক, ডিবির ওসি রনজিত মল্লিক, এসআই ধ্রুবেশ চক্রবর্তী, এসআই প্রদীপ রায়, ডিবিসহ সকল পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশীসহ গুরুত্বপয়েন্ট, মহাসড়ক ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন এবং সন্দেহজনক ব্যক্তি ও মালামাল তল্লাশি করা হয়।
পুলিশ সুপার বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চালানো হবে।