সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সম্মিলিত ইসলামী দলের শান্তিপূর্ণ হরতাল পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা হরতাল সারাদেশের ন্যায় চুনারুঘাটেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে চুনারুঘাটে যান চলাচল বন্ধ ছিল। চুনারুঘাটে সকাল থেকে পিকেটিংয়ে নেতৃত্ব দেন সম্মিলিত ইসলামী দলের কেন্দ্রিয় নেতা মাওলানা আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে মুফতি মাওঃ শাহ আব্দুল কাদির, তৌহিদী জনতা পরিষদের উপজেলা সেক্রেটারী আলহাজ্ব হোসাইন আলী রাজন, মাওঃ মোহাম্মদ আব্দুল্লাহ, মাওঃ মোঃ আব্দুল কাইয়ুম, মাওঃ মনসুর আহমেদ, মাওঃ আব্দুল মান্নান, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ আশিকুর রহমান, হাফেজ শাহিনুল ইসলাম, মাওঃ হোসাইন আহমেদ, হাফেজ জুনায়েদ আহমেদ, মোঃ মহিবুল ইসলাম প্রমূখ। পিকেটিং শেষে বাদ জোহর চুনারুঘাট মধ্যবাজারে এক পথসভায় সম্মিলিত ইসলামী দলের কেন্দ্রীয় নেতা মাওঃ মোঃ আজিজুর রহমান আজিজ বলেন, এ হরতাল-আন্দোলন কোন সরকার বা দলের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন ও হরতাল মুরদাদ ও নাস্তিকদের বিরুদ্ধে। মুরদাদ লতিফ ছিদ্দিকী ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজ্জ্ব নিয়ে কটাক্ষ করে বিশ্ব শান্তির দূত শ্রেষ্ট মানব মুহাম্মদ (সাঃ) কে কুটক্তি করেছেন। তাবলিগ জামাতের বিরুদ্ধে খারাপ আচরণ করেছেন। তার চেয়ে আর জঘন্যতম অপরাধ হতে পারে না। এই অপরাধের জন্য একজন মুরদাদ ও নাস্তিক হিসেবে লতিফ ছিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com