শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে নিউফিল্ড এলাকায় মাদক সেবন ও অসামাজিক কাজের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউফিল্ড এলাকার একটি সড়কে দিনের বেলায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি এবং রাতের বেলায় অসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা যায়, শহরের নিউফিল্ড এলাকা থেকে বাইপাস সড়ক সংলগ্ন অংশে দীর্ঘদিন ধরে একটি টিনশেড ঘরকে কেন্দ্র করে নানা অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। স্থানীয়দের অভিযোগ, অডিটোরিয়ামের পশ্চিম পাশে বাইপাস সড়কের কালভার্ট সংলগ্ন ওই স্থানে দিনের বেলায় মাদক বিক্রি ও সেবন করা হয়। সন্ধ্যার পর সেখানে অসামাজিক কার্যকলাপও পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সড়কটিতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর পথচারীরা চুরি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলের কাছেই আনসার অফিস, জেলা স্টেডিয়াম এবং দি রোজেস স্কুল অবস্থিত। গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানের নিকটে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় এলাকার সার্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবৈধ মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com