শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

জেলা জাপার প্রতিনিধি সভা অনুষ্ঠিত ॥ ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুলকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণার দাবি

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের নিউ মুসলিম কোয়ার্টারস্থ অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাপার সহ-সভাপতি মীর জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি কাজল আহমেদ, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সালাম, লাখাই উপজেলার সাবেক সভাপতি শাহজাহান তালুকদার, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক মুহিত আহমেদ চৌধুরী, সহ-সভাপতি প্রাক্তন মেম্বার আব্দুল হাসিম, চৌধুরী গোলাম কিবরিয়া রিপন, ফরিদ মিয়া, জাপা নেতা তোফাজ্জল হোসেন, এমএ হান্নান, নজরুল ইসলাম মাস্টার, আব্দুস সালাম, আরজু মিয়া, জয়নাল আবেদীন, দিলীপ চন্দ্র বর্মণ, এম এ আহমদ আজাদ, ওয়াহিদ মিয়া, আলী হোসেন, আহমদ আলী, হোসেন আলী প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন- বর্তমান জেলা জাপার কমিটি মেয়াদ উর্ত্তীণ হয়েছে। ওই কমিটি বিলুপ্ত করে ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুলকে আহ্বায়ক করে নতুন কমিটি অনুমোদন দেওয়ার জন্য জাপা চেয়ারম্যান সাবেক বিরোধীদলীয় নেতা জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় সভাপতির বক্তব্যে এম এ মুমিন চৌধুরী বুলবুল বলেন- জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ এর ছোট ভাই জাপার বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাপাকে সুসংগঠিত করে তুলতে হবে। সকল ভেদাবেদ ভুলে জাপার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com