স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. তাওহিদ ওরফে তাহারুল ইসলামকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানা যায়, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও অপহরণের অভিযোগ আনা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে চলে যায়। পরে তাকে আইনের আওতায় আনতে র্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল গত ১৯ জুন রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান পলাতক আসামি তাওহিদ ওরফে তাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বাড়ি গাইবান্ধা জেলায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।