সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের সদস্যসহ ৮ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্য, বিভিন্ন মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড়বহুলা গ্রামের মৃত শাদত আলীর ছেলে মো. এমরান মিয়া ওরফে হৃদয়কে (২৬) তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে ৩ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে সদর থানার ডাকাতি মামলার তদন্তে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য হিসেবে পাঁচপাড়িয়া (পীরের বাড়ি) এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. শাফি উদ্দিন ওরফে জাহিরকে (৪৭) গ্রেফতার করা হয়। তিনি সদর থানার একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
অপরদিকে সদর থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা ও সংঘর্ষ সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি বাতাসর গ্রামের মৃত নুরুজ মিয়ার ছেলে রিদয় মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া জিআর নং-২০৭/২১ মামলার সাজাপ্রাপ্ত আসামি নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মৃত কুদরত উল্লার ছেলে মো. খলিল উল্লাকে (৪৪) এবং সিআর নং-১১৫০/২৫ (হবিঃ) মামলার আসামি রাজনগর কবর স্থান রোড এলাকার ছফি মিয়ার ছেলে নজির মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযানে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন যশের আব্দা এলাকার আব্দুর রহিম ওহাব (২৪), একই এলাকার উজ্জ্বল মিয়া (৩২) এবং শায়েস্তানগর পুল রবিদাস পাড়ার কৃষ্ণ রবিদাস (২৫)।
হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com