সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে সড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রীকে উত্যক্ত ও ধর্ষনের হুমকির অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আউশকান্দি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা আউশকান্দি কিবরিয়া চত্বরে অবস্থান নেয়। তাদের দাবি, অভিযুক্ত শাকিল আহমেদ ও শাহিন তালুকদারকে দ্রুত গ্রেফতার এবং শাকিলের দায়ের করা মামলার প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, নবীগঞ্জ কলেজের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন শাকিল। গত ৭ জুন আউশকান্দি বাজার এলাকায় এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাকিল বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে সমাধানের কথা বলেন বলে জানা যায়। তবে পরবর্তীতে শাকিলের ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভে অংশ নেন। অবরোধ চলাকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে অবরোধ তুলে নেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com