সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ডাকাতি মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সংঘটিত একটি ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (১০ জুন) সকালে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- উপজেলার ঘিলাতলী গ্রামের মহব্বত মিয়ার ছেলে সেলিম হাজারী (২৮)। র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে ঈদুল আজহা উপলে ঢাকায় বসবাসকারী মোজাহিদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ি মাধবপুরের আউলিয়াবাদ এলাকায় আসছিলেন। রাত প্রায় ২টার দিকে বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকার লবনমুড়া ব্রিজে পৌঁছালে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে।
এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মোজাহিদুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি সেলিম হাজারীকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com