বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে আবারও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নেতাকর্মীদের ধরতে পুলিশের অভিযান চলছে। কয়েকদিনে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে পৌরসভা রোড এলাকার কেয়ার হাসপাতাল থেকে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান তানিম (২৫) কে আটক করেছে। এ সময় থানা ও হাসপাতালে ছিলো উপচে পড়া ভিড়। সদর থানার ওসি জাহিদুল হক জানান, রাজনৈতিক মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে তালিকা তৈরি করা হয়েছে। অভিযান নিয়মিতভাবে চলবে। এদিকে গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মীরা সটকে পড়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com