বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দীর্ঘ কারাভোগ শেষে ভারতীয় নাগরিক প্রদীপ চন্দ্র পাল ফিরলেন নিজ দেশে

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বিএসএফ, বিজিবি ও খোয়াই থানার ওসি’র উপস্থিতিতে খোয়াই সীমান্ত দিয়ে
দীর্ঘ কারাবাস শেষে স্বদেশে ফিরে গেলেন ত্রিপুরার বাসিন্দা প্রদীপ চন্দ্র পাল। ১ জুন সকাল সাড়ে ১১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ত্রিপুরার আমতলী থানা এলাকার বাসিন্দা প্রদীপ চন্দ্র পালকে দেড় বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করেছিলো বিজিবি। হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি। সাজা শেষে গতকাল তাকে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের উপস্থিতিতে বাল্লা স্থলবন্দর গেট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে সমজিয়ে দেয়া হয়। এ সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, ১০৪ নং ব্যাটালিয়ন বিএসএফ-এর কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং সিধাই থানার অন্তর্গত সুবলটিলা ফাঁড়ির ওসি। অন্যদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাল্লা বিজিবি (ইএই) ৫৫ নং ক্যাম্পের ইনচার্জ মোঃ দাউদ হোসেন, হবিগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা মোঃ শামসুজ্জামান এবং চুনারুঘাট থানার ইনচার্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com