বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র যৌথ সভায় নতুন ৫ উপদেষ্ঠা মনোনীত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে রবিবার সন্ধ্যা ৮ টায় কিং কাবাব রেস্টুরেন্টে ১৬৭-০৯ হিলসাইড এভিনিউ জামাইকা এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বির হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ৫ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা হলেন সাবেক জেলা শিক্ষা অফিসার গাফ্ফার আহম্মেদ, মোঃ জাকির হোসেন বাচ্চু , মোঃ গোলাম রাব্বানী সীতু, মোঃ হাসান আলী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ হারুন। সভায় ১২ জুলাই ২০২৬ইং বার্ষিক বনভোজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বার্ষিক বনভোজনের বাজেট ১৭০০০ হাজার ডলার ধার্য করা হয়। বনভোজনে যাতায়াতের জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করার সিদ্বান্ত হয়। সভায় অনুষ্ঠান সফল করার জন্য সকলই সার্বিক সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন। সভায় আর ও সিদ্ধান্ত হয়, দ্রুত সময়ের মধ্যে সংগঠনের জন্য কবরস্থানের জায়গা ক্রয় করার। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, উপদেষ্টা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সংগঠনের সহ-সভাপতি আকবর হোসেন স্বপন, সহ-সভাপতি সৈয়দ মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহির আহমেদ রাহুল, ক্রীড়া ও যুব সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী রাজির, সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য মোঃ শফি উদ্দীন তালুকদার। কার্যকরি সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন- মোহাম্মদ আবু তাহের চৌধুরী, গোলাম মোহিত, মোহাম্মদ মানিক মিয়া প্রমুখ। এর আগে সবার শুরুতে সভার শুরুতেই সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি উপস্থিত সকলের শুভেচ্ছা বিনিময় করেন। সভায় নতুন পাঁচজন উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সভাপতি ও প্রাক্তন উপদেষ্টা মন্ডলী এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। সভা শেষে সবাইকে ধন্যবাদ জানান এবং সবার সুস্থতার কামনা করেন সভাপতি সাব্বির হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com