সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদকের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা জব্দ করা হয়। এর মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সদর মডেল থানার ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকদের মধ্যে বহুলা গ্রামের আব্দুস সহিদের পুত্র মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রাজিব মিয়া, মৃত আলফু মিয়ার পুত্র জলিল মিয়া ও শংকর রবি দাসের পুত্র শিবু রবি দাস। তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও চোর সন্দেহে আলী হোসেনের পুত্র শিহাবকেও আটক করা হয়।
ওসি জানান, মাদক, চোর ও জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com