স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের পরিচিত মুখ সহযোগি ডোম পাগলা মিজান মানবেতর জীবন যাপন করছে। যদিও আশা ছিলো, পড়ালেখা করে চাকরি করবে। কিন্তু তার সে আশা পুরণ হলো না। গত ১ সপ্তাহ ধরে কাজকর্ম না থাকায় অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। মাত্র ২য় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে ২০ বছর বয়সেই বানিয়াচং উপজেলার গুণই নিজ গ্রাম থেকে শহরে আসে। এরপর থেকেই মরহুম ডোম ছাবু মিয়ার হাত ধরে লাশ কাটা শুরু করে। এ সময় তার আশা ছিলো ছাবু মিয়া মারা যাবার পর সে হয়তো চাকরি পাবে। এখন সে চাকরির আশায় ফাইল নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু চাকরি হয় না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিয়োগ দিলে আবেদন করলে হয়তোবা হতে পারে।
মিজান জানান, এ পর্যন্ত সে কয়েকশ অর্ধ ও পঁচাগলিত লাশ পুলিশের সহায়তায় উদ্ধার করে মর্গে আনে। পুলিশ এবং লোকজন যে টাকা দেয় তা দিয়ে দুমুঠো খেয়ে বেঁচে আছে। ঈদের আনন্দ তার নাই। গতকাল রাতে থানায় ফাইল হাতে তার সাথে দেখা হলে সে এ তথ্য জানায়।