মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে শহরে বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা, ভাংচুর, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। নামাজের পরপরই শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিরা জড়ো হন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল এর পরিচালনায প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরি, অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার আলম, এমজি মুহিত, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, অ্যাডভোকেট সরকার মোঃ শহীদ, মুফতি মুজিবুর রহমান খান, মাওলানা আশরাফুল ওয়াদুদ, মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারি, মাওলানা আব্দুল হালিম হোসাইনী, মুফতি জয়নাল আবেদীন, মুফতি আবুল বাশার হানাফীসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয়ন পরিষদ জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আলমগীর হোসাইন সাইফী, অ্যাডভোকেট এস এম আলী আজগর, সৈয়দ মুশফিক আহমেদ, আলহাজ্ব মফিজুর রহমান টিটু, মাওলানা জুনাঈদ আহমেদ, কাজী মাওলানা শামছুল আলম, আহমেদ জামান খান শুভ প্রমুখ।
পরিশেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উস্তাদুল উলামা মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বক্তারা অবিলম্বে ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা, ভাংচুর, হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান। একই সঙ্গে হুশিয়ারি প্রদান করা হয় যদি মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করা হয় তা হলে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে এবং সমগ্র মুসলিম জাতীকে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের জন্য রাষ্ট্রীয় ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব রইছ মিয়া বলেন- মুসলমানেরা হলেন বীরের জাতি। মুসলমানরা কারো প্রতি অন্যায় ভাবে নির্যাতন করে না। কেউ যদি মুসলমানের উপর অন্যায় ভাবে নির্যাতন করতে আসে মুসলমানেরা তাদেরকে ছেড়ে দেবে না। যতদিন ভারতে মুসলিম নির্যাতন বন্ধ না হবে। ততদিন বাংলাদেশের মুসলমানরা আন্দোলন চালিয়ে যাবে। তিনি উদারণ দিয়ে বলেন-আমাদের দেশে হিন্দুসংখ্যালঘু শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে সকল ধরণের নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু ভারত সরকার উল্টো সংখ্যালঘু মুসলিমদের উপর চরম ভাবে দমনপীড়ন শুরু করেছে যা অত্যান্ত ঘৃণিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে এসব হত্যাযজ্ঞের হোতা মুদি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com