বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে ইয়াবাসহ আটক ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রির সময় ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে পৌর এলাকার গরু বাজারে অবস্থিত ‘কালনী নিউজ ’(ফেইসবুক পেইজ) নামের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পৌর সদরের শরীফনগর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে ও ‘কালনী নিউজ’-এর কথিত সাংবাদিক লালন পারভেজ (৩৫), একই এলাকার মৃত জ্যোতি মিয়ার ছেলে সাংবাদিক পরিচয়দানকারী জুমন মোড়ল (৪০), ছাবু মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৮), আজিমনগর (জুম্মাহাটী) এলাকার মৃত কদর আলীর ছেলে দিলোয়ার হোসেন (৩৫) এবং আঙ্গুর মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩৩)। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com