মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শুভ কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমদুপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হকের মেয়ে নুর জাহান আক্তার কাকলী। দরিদ্র পিতার পক্ষে নুন আনতে পান্তা পুড়ায় অবস্থায় হতাশার মাঝেই কাটছিল দিনগুলি। এরই মাঝে হবিগঞ্জ শহরের রোজ লেডিস ট্রেইলার্স এর মাধ্যমে সুযোগ আসে সেলাই প্রশিক্ষণের। কিন্তু প্রশিক্ষণের পরও কিছু করার সুযোগ মিলছিলনা কাকলীর। কাকলীর এই কষ্ঠের বিষয়টি দৃষ্টিতে আসে হবিগঞ্জে নারীদের নতৃুন আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর নেতৃবৃন্দের। তারা এই নারীর পাশে দাড়ানোর ইচ্ছা পোষন করেন। পরে ক্লাবের নতুন যাত্রার শুরুর দিনেই কাকলীর হাতে তুলে দেন একটি সেলাই মেশিন। মেশিনটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে কাকলী। কাকলীর আনন্দ দেখে ক্লাব সদস্যদের মুখেও ভাল কাছ করার তৃপ্তি। আর ক্লাবের ডিস্ট্রিক্ট থেকে আসা নেতৃবৃন্দ এই কাজের প্রশংসা করে বলেন ‘ভাল কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিবে নতুন এই ক্লাব’। ক্লাব সদস্যরাও কাকলীর মত সুযোগ বঞ্চিত নারীদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। বৈশাখের রোদেলা আবহাওয়ায় সোমবার বিকেলে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে চোখ ভরা স্বপ্ন আর মনভরা প্রত্যাশা নিয়ে শুভ কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট তাহমিনা খানের সভাপতিত্বে ও চার্টার সেক্রেটারী তাছকিরা আক্তার জুবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মোশায়েলা করিম। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী কাজী ইসমত আরা মিলি, ডিস্ট্রিক্ট ওয়েব মাস্টার শারমিন হোসেন, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ মাহমুদ মিতা, ইনার হুইল ক্লাব অব দিলকুসার প্রেসিডেন্ট জিনাত সুলতানা। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর ভাইস প্রেসিডেন্ট-১ হিসাবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান অধ্যাপিকা শওকত আরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-২ অধ্যাপিকা জাহানারা খাতুন, ট্রেজারার রায়হানা বেগম,ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার রেবকা ইসলাম সুমি ও ক্লাব করেসপন্ডেন্ট রওনক আহমেদ খান। ক্লাবের সম্মানিত সদস্যরা হলেন জাহান আরা আফসার, এডভোকেট মুনিরা খানম, নাজমুন নাহার খানম, তাজমিনা সুলতানা, তাহমিনা আক্তার, ডা. শাহরিন রশীদ, চৌধুরী মোতাহারা বেগম, লুৎফুন্নাহার চৌধুরী ও পান্না দেব রায়। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোশায়েলা করিম বলেন, ভাল কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরী। বিশেষ করে অবহেলীত ও সুবিধা বঞ্চিত নারীদের কল্যাণে এই ক্লাব বলিষ্ট ভূমিকা রাখবে এই প্রতাশা ব্যক্ত করেন তিনি। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর নেতৃবৃন্দ সৃজনশীল প্রকল্পের মাধ্যমে ভাল কাজের প্রত্যাশা ব্যক্ত করেন। এই পথচলায় তারা সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com