শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গতকাল শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ২টার দিকে লাখাই উপজেলার মোড়াকরি এলাকার বলভদ্র সেতুর উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থেকে ঢাকাগামী রুপালী বাংলা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের মধ্যে তিনজনের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি গ্রামের শরিফ উদ্দিন (২০) ও কামাল উদ্দিন (২০), এবং নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের শাবুল মিয়া সেবুল (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com