মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ের ফুলবাড়ীয়া গ্রামে প্রতিপক্ষের দোকানপাট ও বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দোকান ও বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৭টার দিকে ওই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোড়াকরি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ওই গ্রামের খোকন মিয়ার সাথে একই গ্রামের বিএনপি নেতা মজু মিয়ার গোষ্টিগত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ৭টার দিকে pic-Lakhai Murakori (1)মজু মিয়াসহ ৩০/৩২ জন কতিপয় লোক খোকন মিয়া ও তার আত্মীয় স্বজনদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা খোকন মিয়ার পক্ষের ফারুক মিয়া, হাছন আলীর মার্কেট, বিশাম্বরের বসত ঘর, হাকিমের ঘরসহ প্রায় ১৬টি ঘর ভাংচুর করে। এ সময় হামলাকারীরা বাড়িঘরের মূলবান মালামালও লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘাতের আশংকা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com