শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা শিবিরের এইচ.আর.ডি সম্পাদক হাবিবুর রহমান খান এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের কালিবাড়ী রোড থেকে মিছিলটি শুরু হয়ে সওদাগর মসজিদের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভার সমাপনী বক্তব্যে পৌর আমীর কাজী মহসিন আহমদ বলেন জনসম্পৃক্তহীন স্বৈরাচারী বর্তমান শাসক গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুন করে প্রমাণ করেছে দেশের জনগণের সুখ দুঃখে তাদের কোন মাথা ব্যাথা নেই। তাদের পেরেশানী শুধু যেকোন মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রেখে লুটপাট করে সম্পদের পাহাড় গড়া। তিনি অবিলম্বে গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com