সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

হবিগঞ্জের ফলের বাজারে মিলছে না কাঙ্খিত ক্রেতা

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রমজানের ইফতারে ফলের চাহিদা চিরায়ত, কিন্তু হবিগঞ্জের বাজারে এবার চিত্রটা ভিন্ন। দেশি ফলের অভাব আর বিদেশি ফলের চড়া দামের জাঁতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। যার কারণে ফলের পর্যাপ্ত মজুত থাকলেও মিলছে না কাক্সিক্ষত ক্রেতা। এতে বিক্রি কমে যাওয়ায় হতাশায় দিন কাটছে ব্যবসায়ীদের। জেলা সদরের সবচেয়ে বড় ফলের বাজার চৌধুরী বাজার ফলের হাটে ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে দেশি ফলের উপস্থিতি নেই বললেই চলে। পুরো বাজার আমদানিকৃত বিদেশি ফলের ওপর নির্ভরশীল। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা অর্ধেকের নিচে নেমে এসেছে। ফল হাটে ঘুরে জানা যায়, বাজারে আপেল প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, কিছু আবার ২৫০/২৬০ টাকাও বিক্রি হচ্ছে। মাল্টা প্রতি কেজি ৩০০ টাকা, কমলা ৩০০ টাকা, আঙুর কালো ৫৬০ টাকা, আঙুর সাদা ৪৬০ টাকা, লাল আঙুর ৫৫০ টাকা, ডালিম ৪৮০ টাকা, পেয়ারা ৮০ থেকে ১০০ টাকা, ড্রাগন ৩৫০ টাকা, বড়ই ৮০ থেকে ১০০ টাকা, খেজুর ৪০০-২০০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে খোলা বস্তার খেজুর ২৫০ টাকা দরে বিক্র হচ্ছে। বাজারে যে ক’জনের কাছে তরমুজ পাওয়া যায়, তারা ছোট আকারের একটি তরমুজ বিক্রি করেন ৩০০ টাকায়, আর বড় আকারের হলে তা ৬০০/৭০০ টাকা পর্যন্ত নেন। তাও ভালো হবে কি-না তার নিশ্চয়তা দেবেন না।
ফল ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, এবারের রমজানে দেশী কোনো ফল নেই। সব বিদেশি ফল। এসব ফল আমদানিতে ট্যাক্স বেশি দিতে হয়। তাই দাম অনেক বেশি। আর দাম বেশি হওয়ার কারণে বিক্রি অন্যান্য বছরের তুলনায় খুবই কম। মানুষ এতো দাম দিয়ে ফল নিতে চায় না। লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দাম কম হলে তো মানুষ এসব ফল নিয়ে খাবে। না হলে এতো দামি ফল কীভাবে নেবে?। আয়ান আহমেদ সোহাগ নামের এক ক্রেতা বলেন, এবার রমজানে অতিরিক্ত দামের কারণে ফল খাওয়ায় মানুষের আগ্রহ একেবারেই কম। চৌধুরী বাজার ফল হাটায় ফল কিনতে আসেন সদর উপজেলার পইল পাইকপাড়া গ্রামের বাসিন্দা হাজী মো. এনামুল হক। তিনি বলেন, অন্যান্য রমজানের চেয়ে এবারের রমজানে ফলের দাম অনেক বেশি। কিন্তু কিছু করার নেই। খেতে হলে তো নিতে হবেই। মাওলানা ফরিদ আহমেদ নামে এক ক্রেতা বলেন, ফল খাওয়া এখন মানুষের ক্ষমতার বাইরে। আমার মনে হয় সিন্ডিকেট বন্ধ করে দিলে বাজারে ফলমূলের দাম অনেক কমে যাবে। সিন্ডিকেটের কারণেই বাজারে গরিব মানুষের ভালো জিনিস কিনে খাওয়ার ক্ষমতা নেই।
তিনি বলেন, এখনতো দেশী ফলের মৌসুম না। সব ফল বাইরে থেকে আসে। তাই সিন্ডিকেট করে এর দাম বাড়ানো হয়। কমলা, আপেল, আঙুর আমাদের মতো গরিব মানুষের কিনে খাওয়া সম্ভব নয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com