রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

জামায়াতে যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে, তাঁর যোগদান উপলক্ষে ৩১ জানুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী একটি অনুষ্ঠানের আয়োজন করে। তবে শারীরিক অসুস্থতার কারণে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, রাজনীতির আদর্শিক প্রয়োজনে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করবেন এবং এ সিদ্ধান্তে তাঁর কোনো দ্বিধা নেই। তিনি আরও জানান, আগামী ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে তাঁর যোগদানের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে হবিগঞ্জসহ সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com