বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে আব্দুল বাছিত বড়হুজুরের দেওয়াল ঘড়ির নির্বাচনী প্রচার মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ১০ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড়হুজুর) গতকাল বৃহস্পতিবার (২২ জারুয়ারি) দিনভর বানিয়াচংয়ের বড়বাজারসহ আশপাশের এলাকায় বিরামহীন গণ-সংযোগ করেছেন। বিকাল ৪ টায় বিপুল সংখ্যক ১০ দলের নেতাকর্মী ও সাধারণ ভোটরদের নিয়ে প্রচার মিছিল শেষে শহীদ মিনারে পথসভা হয়। এ সময় জোট প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ বলেন, ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পক্ষের ১০ টি রাজনৈতিক দলের জোট দেশ গড়ার কাজে ইতিমধ্যে ঝাপিয়ে পড়েছে। উক্ত জোট সরকার গঠন করলে আমরা জনতার আখাঙ্কার সরকার গঠন করে মানুষের মুখে হাসি ফুটাব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ২২ জানুয়ারির আগে কোনো ধরনের প্রচারনা করিনি, আজকে প্রথম দিনের প্রচরানায় আমার প্রিয় এলাকার ভোটারদের যে সাড়া পেয়েছি তাতে আমরা উৎফুল্ল হয়েছি, আপ্লুত হয়েছি, সাহস পেয়েছি এবং এই মর্মে আশাহত হেয়ছি যে, জনজোয়াড় অব্যাহত থাকলে দেওয়াল ঘড়ির বিজয় কোনো অপশক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। পথ সভায় হবিগঞ্জ-২ এর ১০ দলীয় জোট লিয়াজু কমিটির আহ্বায়ক সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন-বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. খনদকার তালেব উদ্দিন, সেক্রেটারী মোফাজ্জল হোসেন, খেলাফত মজলিসের সেক্রটারী মাওলানা আব্দুল মুকিত সালেহ, আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com