বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে দ্রুতগামী পিকআপ চাপায় প্রাণ গেলো সিএনজি চালক মিন্টুর

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পিকআপ চাঁপায় সিএনজি চালকের প্রাণহানী ঘটেছে। গতকাল রবিবার ভোরের দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা ব্রিজ সংলগ্নস্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি চালকের নাম মিন্টু মিয়া (৪৫)। তিনি নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালক মিন্টু মিয়া (৪৫) গতকাল রবিবার ভোর রাত সাড়ে ৫টার দিকে আউশকান্দি গ্যাস পাম্প থেকে গাড়ীতে গ্যাস নিয়ে নবীগঞ্জ ফিরছিলেন। সিএনজিটি বাজকাশারা সংলগ্ন ব্রীজের নিকট পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাতনামা পিকআপ সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি দুমড়েমুচড়ে সড়কের নিছে পড়ে গিয়ে চালক মিন্টু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মিন্টু মিয়ার মৃত্যুও খবরে সিএনজি শ্রমিকসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। রির্পোট লেখা পর্যন্ত ঘাতক পিকআপটি সনাক্ত করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com