মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর টহল জোরদার

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাহুবল উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। গত রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রমতে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। এ লক্ষ্যে অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুরো উপজেলায় নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে স্থপিত অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে পুরো বাহুবল উপজেলার নিরাপত্তা কার্যক্রম তদারকি করা হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনা করছেন সেনাসদস্যরা। সেনাবাহিনীর এই নিñিদ্র নিরাপত্তার ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর টহল কার্যক্রমের কারণে তারা নিজেদের নিরাপদ বোধ করছেন। তারা আশা করছেন, কোনো ভয়ভীতি ছাড়াই এবার শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বাহিনীও সেনাবাহিনীর এই নিরাপত্তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিশৃংখলা, সহিংসতা কিংবা নাশকতার সুযোগ দেওয়া হবে না। নাশকাকারীদের রুখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। বাহুবলসহ সারা দেশে আইনশৃংখলা বাহিনীর সম্মিলিত তৎপরতায় ভোটাররা একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com