বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে দোয়া মাহফিলে-রেজা কিবরিয়া ॥ বেগম জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনিত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে। মানুষের বিপদের সময় দুটি পথ থাকে, একটি রুখে দাড়ানো, আরেকটি পালিয়ে যাওয়া। শেখ হাসিনা কোন পথ বেচেঁ নিয়েছেন সবাই জানে। কিন্তু আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি জীবন দিয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যাননি। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকালে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল কর্তৃক আয়োজিত ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন ড. রেজা কিবরিয়া।
উপজেলা যুবদল আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রায়েছ আহমদের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, আউশকান্দি ইউপি বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা নাবেদ মিয়া, যুবনেতা সাইফুল ইসলাম বাবু, সোয়াদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ড. রেজা কিবরিয়া আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন যুগযুগান্তর ধরে আমাদের নেত্রী। এক হাজার বছর পরও বাংলাদেশ থাকলে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শহীদ জিয়াও ছিলেন দেশ প্রেমিক। দেশ ও দেশের মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। তাদের উত্তরসুরি তারেক রহমান বহু বছর পর দেশে ফিরেছেন। তিনি দেশের উন্নয়নে রোডম্যাপ করে এগিয়ে যাচ্ছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেন, সেন্টু ও নোমান নামে দু জন বিএনপি কর্মী আমার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছেন। তাদের দলের বিরুদ্ধে গিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়া খুবই দুঃখজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com