মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হাইওয়ে থানা পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ফোর্সদের সঙ্গে মতবিনিময় ও থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ফোর্সদের সঙ্গে মতবিনিময় ও থানা পরিদর্শন করেন তিনি। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ থানার সকল অফিসার ও ফোর্সের পদমর্যাদা অনুযায়ী সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ।
মতবিনিময় সভা শেষে ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং অফিসার ফোর্সদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, এর আগের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্ট কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন পরিবহনের যাত্রী, চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেন এবং হাইওয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com