সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সকালের দিকে মাধবপুর উপজেলা ডাকবাংলোর নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ভর্তি একটি মিনি পিকআপসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নুরুল ইসলাম ছেলে ইব্রাহিম মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের হাবিবুর রহমান ছেলে কাউছার আলী (২২) এবং একই গ্রামের লিয়াকত আলী ছেলে হোসেন মিয়া (৩০)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের ব্যবহৃত পিকআপ গাড়ি থেকে মোট ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পিকআপসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com