শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ-২ আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমদ আলী মুকিবের মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে নির্বাচন করার ল্েয রিটার্নিং অফিসারের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম’র নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আহমদ আলী মুকিবের পে জেলা বিএনপি এবং বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডা. আহমদুর রহমান আবদাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাছ উদ্দিন, বানিয়াচং উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন ফারুক, যুগ্ম-আহবায়ক এডভোকেট আবুল কাশেম, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ ছুবা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিএনপি নেতৃবৃন্দরা বলেন, “হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নকে টেকসই করতে আমাদের নেতা আহমদ আলী মুকিব নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে আহমদ আলী মুকিব হবিগঞ্জ-২ আসনে শক্ত অবস্থান গড়ে তুলবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com