রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ৪৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বনগাঁও এলাকায় ঝোপঝাড়ে ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন সাড়ে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলছে। মাদক পাচারে জড়িতদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com