স্টাফ রিপোর্টার ॥ সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় আস্থা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ এর বাস্তবায়নে হবিগঞ্জের সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, সহকারী কমিশনার পৃথিন্দ্র চাকমা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমির আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ জালাল উদ্দীন, আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব হাসান তারেক, মনিটরিং ও রিপোর্টিং অফিসার আয়েশা আক্তার, জেলা সমন্বয়কারী মোঃ রাজীব হাসান, ফিল্ড অফিসার মোঃ মনিরুল হক।
সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান, তাহমিনা বেগম গিনি সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং যুব ফোরামের বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ।
সভায় আস্থা প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশেন উপস্থাপন করেন আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়।