বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে গণদোয়া মাহফিলে জি কে গউছ ॥ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আপোষহীন বেগম খালেদা জিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন অবস্থানই তাঁকে শাসকগোষ্ঠীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। ফ্যাসিবাদী শেখ হাসিনা ভেবেছিলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে পারলেই রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে। এই উদ্দেশ্য বাস্তবায়নে মাত্র ২ কোটি টাকা আত্মসাতের একটি বানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন মামলায় আদালতকে ব্যবহার করে তাঁকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয় এবং কারাবন্দি করা হয়। সেদিন ন্যায় বিচারের বাণী চিৎকার করে কেঁদেছিল, কিন্তু তা শোনার মতো কেউ ছিল না। তিনি গতকাল বুধবার বিকালে ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৪, ৫, ৬, ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির গণদোয়া মাহফিলে এসব কথা বলেন। মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com