শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতকুড়া এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুক (টমটম)-এর মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন- ফহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)। তারাও সদর উপজেলার ছোটবহুলা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার দিন তিন যুবক মোটরসাইকেলে করে বানিয়াচংয়ে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া নিহত হন এবং পেছনে থাকা দুই যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে তাদের অবস্থার অবনতি হলে সিলেটে পাঠানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com